মানবজীবন সরলরেখায় চলে না। সময়ও না। নানা প্রতিবন্ধকতা ঠেলেই চলতে হয়। যত প্রতিবন্ধকতা আসে, তার অন্যতম দীনতা। এই দীনতা নানা ধরণের, অর্থ-বিত্তের, পরিচয়ের সঙ্কট, চিন্তার সঙ্কট থেকে শুরু করে প্রতিনিয়ত নানা দীনতা দৃশ্যত হয়। তা থেকে হাহাকার ছড়ায়। তা-ও সবখানে স্পর্শ করতে পারে না। কেউ বোঝে, কেউ না বুঝেই পার করে দেয় এই মায়ার খেলা।