by মতিউর রহমান
১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে দেশপ্রেমিক রাজবন্দীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। শহীদ হন ৭ জন রাজবন্দী। আহত হন ৩২ জন। সেই মর্মান্তিক ঘটনার বিবরণ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও কমিউনিস্টদের ভূমিকার বিশ্লেষণ রয়েছে এ বইয়ে। মতিউর রহমান দীর্ঘদিন ঘরে নানা সূত্র থেকে তত্য সংগ্রহ করে বইটি লিখেছেন। বইয়ের শেষে রয়েছে খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা, চিঠিপত্র এবং পত্রপত্রিকায় প্রকাশিত খবর ও প্রতিক্রিয়া।
| বইয়ের নাম | খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০ |
| লেখক | মতিউর রহমান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 9789849074731 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| সংস্করণ | তৃতীয় মুদ্রণ, ২০২০ |
| বিভাগ | বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও ঘটনাবলি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।