এই কয়েকটা লেখায় বাংলা ভাষার ব্যাপারে জনতার দরবারে আমার ভাবনাচিন্তা পেশ করলাম। চিন্তার একটা ছফরের ভিতর দিয়া গত ১৫-২০ বছরে ভাষার জমিনে আমার পজিশন মোটামুটি দেখাইতে পারছি বইলা মালুম হইতেছে।
‘খাশ বাংলার ছিলছিলা’ নামের লেখাটাতেই আমার আখেরি পজিশন পাওয়া যাবে। কিন্তু ১৫-২০ বছরে যেই যেই বদলের ভিতর দিয়া গেছি আমি, তাও মোটামুটি বোঝা যাবে মনে হয়; ছেরফ কথার ভাবে না, হরফ এবং বানানের ব্যাপারেও মন্ত বদল হইছে; তাই সবগুলা লেখায় একই শব্দ একই বানানে নাই পেরায়ই! আমার লেখা পড়তে এমনিতেই কষ্টো হয় অনেকের, জানি আমি, বহু লোকই কইছেন আমারে; হরফ আর বানানের গোলমাল থাকায় শেই কষ্টো আরো বাড়বে এই কেতাবে বেলায় :( !