গ্রামের ছেলেমেয়েদের খেলার সাথির অভাব হয়। না, তবুও কেউ কেউ হয়ে ওঠে বিশেষ খেলার সাথি। কারো কারো মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। গ্রাম্য পরিবেশে সবাই সবার বন্ধু হয়।
কিন্তু সব ছেলেমেয়ের লেখাপড়া কিংবা খেলাধুলার সুযোগ থাকে না। কেউ কেউ বাবা- মা'র কড়া শাসনে বড় হয়। কেউ আবার দারিদ্র্যতার কারণে সুযোগ পায় না। কেউ কেউ আবার অকালেই ঝরে পড়ে।
এ গল্পের মূল চরিত্র সৌরভ ও তারই পাড়ার ভিন্নধর্মাবলম্বী মেয়েটির সাথে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনের মধ্যে বাল্যপ্রেম গড়ে ওঠে। এটাকে প্রেম বলাও ঠিক হবে না, তবে গভীর বন্ধুত্ব হয়। উভয়ের বাবা-মা এ বিষয় নিয়ে তেমন কোনো বিভাজন দেখতে পাই না।
তাই তাদের বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকে। কিন্তু এক পর্যায়ে প্রতিবেশি মেয়েটির অকাল মৃত্যু ঘটে। বন্ধুর এ বিয়োগ ব্যথা সৌরভকে খুবই ব্যথিত করে তোলে। মনে পড়ে দুজনের বড় বড় খেলার কথা। খেলার ছলে মেয়েটি সৌরভের বউ হয়, কিন্তু তার অকাল মৃত্যু সৌরভকে একা করে দেয়।
সর্বপরি এ বইটি পড়তে পড়তে পাঠকের হৃদয় ভিন্ন জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।