by হাসান ইকবাল
‘খুদে বিজ্ঞানী ইলিয়ানার জলবায়ু অ্যাডভেঞ্চার’ জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক একটি গল্প ও ছবির বই। পরিবেশ ও জলবায়ু সম্পর্কে শিশুরা আনন্দ নিয়ে পড়বে,জানবে ও শিখবে। ইলিয়ানার মতো অন্য শিশুরাও আগামী দিনের বিশ্ব নাগরিক। কাজেই সে বিষয়গুলো সম্পর্কে তাদের জানা ও সচেতন হওয়া জরুরি। আগামীর পৃথিবীটা আমাদের শিশুদের জন্য কতটুকু অনিরাপদ হয়ে উঠছে,সে জন্য তারা পরিবেশ ও জলবায়ুর সম্ভাব্য সমস্যাগুলো সম্পর্কে জানবে। সমস্যা থেকে কীভাবে উত্তরণ লাভ করা যায় তাও শিখবে। জলবায়ু পরিবর্তনের উপায় জেনে নেওয়ার জন্য তারাই একেকজন সক্রিয় পরিবেশবিদ ও বিজ্ঞানী । ইলিয়ানার মতো আমাদের দুঃসাহসী শিশুরাই চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবেশের প্রতিকূল প্রভাবগুলোকে জয় করবে। আমাদের একটাই পৃথিবী । এই পৃথিবীকে বাঁচাতে হলে এখনই সময় প্রকৃতিকে বাঁচানোর। তাহলে জানা যাক ইলিয়ানার ক্লাইমেট অ্যাডভেঞ্চারের গল্প!
| বইয়ের নাম | খুদে বিজ্ঞানী ইলিয়ানার জলবায়ু অ্যাডভেঞ্চার |
| লেখক | হাসান ইকবাল |
| প্রকাশনী | অয়ন প্রকাশন |
| আইএসবিএন | 9789849883517 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | When 4 8 |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।