বিজ্ঞান নিয়ে আগ্রহী এমন সাতজন কিশোরকে নিয়ে তৈরি হলো খুদে বিজ্ঞানীর দল। এরা হচ্ছেÑ পিন্টু, তিতুমীর, লিমন, হাশেম, অমিত, টিপ্পু ও নিশান। এরা বিজ্ঞানের নানান বিষয় আরো গভীরে জানতে চায়। চায় গবেষণাগারে কাজ করতে, হাতে-কলমে পরীক্ষা করে দেখতে। যদিও এ বয়সী ছাত্রদের জন্য সেই সুযোগ নেই।
তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন বিজ্ঞানের শিক্ষক আসাদ স্যার। তিনি গবেষণাগারে খুদেদের কাজের হাতেখড়ি করান, আগ্রহী করে তুলেন সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করার জন্য। ফলশ্রুতিতে তাদের মনে ইচ্ছা জাগে তারা নিজেরাই নিজেদের বাসায় গবেষণাগার তৈরি করবে। কিন্তু গবেষণাগার তৈরি করা কি এতো সহজ? অনেক নিয়মনীতি মেনে তৈরি করতে হয় এবং কাজ করতে হয়। তারা কি পারবে তাদের নিজস্ব গবেষণাগার তৈরি করতে? খুদেরা বানালো গবেষণাগার গ্রন্থে আছে সেই উত্তর। খুদেদের ব্যর্থতা ও সফলতার গল্পই এই বইয়ের মূল উপজীব্য।
| বইয়ের নাম | খুদেরা বানালো গবেষণাগার |
| লেখক | ড. মোহাম্মদ শাহ্ হাফেজ কবির |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| আইএসবিএন | 9789849061311 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Science Projects |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।