চা বাগানের সবুজ সমুদ্রের সামনে দাঁড়িয়ে পিয়ালের হঠাৎ মনে হয়, এ জায়গায় যেন ও আগেও এসেছে। কিন্তু কয়েকবার ভ্রু কুঁচকেও মনে করতে পারল না, কবে এবং কার সাথে ও এখানে এসেছিল। কয়েকটা মাঠ-চড়াই টুকুস টুকুস শস্যদানা খুঁটে খাচ্ছিল। পিয়ালকে দেখেই ফর ফর করে উড়ে গেল।