স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সমৃদ্ধ গৌরবময় বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সে বাংলাদেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উৎকর্ষতার শিখরে নিয়ে যাওয়ার জন্যে যিনি পরিকল্পনা দিয়েছিলেন এবং বাস্তবমুখী বাজেট পেশ করে এ স্বপ্নীল বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে যে মহান শিল্পী কাজ করেছিলেন তিনিই হচ্ছেন এম সাইফুর রহমান। বাংলাদেশের সামাজিক অবস্থার উন্নয়ন এবং তলাবিহীন ঝুড়ির অপবাদ মুছতে শহীদ জিয়া ও দেশনেত্রীবেগম খালেদা জিয়ার শাসনামলের অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনাব এম সাইফুর রহমান একজন বাস্তব রূপকার। তাঁর স্মৃতিকথার মাধ্যমেউনার নিজের কর্মপরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে শহীদ জিয়া ও দেশনেত্রীবেগম খালেদা জিয়ার কর্মসূচিকে সফল করতে একটি স্বনির্ভর দেশ গঠনে সার্থক অর্থনৈতিক রূপকল্পদিয়েছিলেন। তারই বাস্তব চিত্র এই স্মৃতিকথা। আজকে বাংলাদেশে যত অগ্রগতি সবকিছুরমূলেই ছিলেন জনাব সাইফুর রহমানেরপরিকল্পনা। ভ্যাটসহরাষ্ট্রকে সমৃদ্ধ করা, রিজার্ভ সমৃদ্ধ করার জন্য তিনি সর্বপ্রথমসফল কারিগর।