আম্মা, আমার জুতার ফিতা খুলে যাচ্ছে বারবার
ম্যারাথন দৌড়ে আপনার ছেলে কেবলই লুজার
অ্যাম্বুলেন্সের পিছে ছুটছে দুনিয়া লাল সাইরেন বাজিয়ে
জানি গোটা পৃথিবী দৌড়েও আপনাকে ছুঁতে পাব না আর
আপনি জিতে গেছেন আম্মা, আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি
আমার জুতার ফিতা খুলে যাচ্ছে বারবার।