যে
বছরটা এলো এই সেদিন-সেটা এখনো ঝা-চকচকে নতুন। কোথাও একফোঁটা কালো দাগও পড়ে নি তার গায়ে। এর আগের বছরটা কিন্তু বেশ মলিন। আর তার আগেরটা একেবারে দেখাই যায় না-এমন কালো।
সেই কালো বছরের আরো কালো এক সন্ধ্যায় বাসায় বসে কাজ করছিলেন এক বিখ্যাত বুড়ো শিল্পী। বাসাটা তার সাগরতীরে। কাজ করতে করতে কান পেতে তিনি শুনছেন জলের শব্দ-জেলেদের গান। কখনো তার কানে আসছে গুলির শব্দ। তার দেশটায় চলছে গৃহযুদ্ধ। শিল্পীর মনে সেজন্য সুখ নেই। তাই বলে কাজ তো আর বন্ধ রাখা যায় না।
শিল্পী বানাচ্ছেন চারটি সুন্দর পুতুল। তিনটি আগেই তৈরি হয়েছে। শেষটার গায়ে একটা ছোট্টো চিপ বসিয়ে দিতেই পুতুলটা লাফিয়ে উঠে দাঁড়ালো। কান পর্যন্ত ঠোঁট টেনে হেসে বললো, আহ! বাঁচা গেল। চিত-কাত হয়ে থাকতে থাকতে গায়ে ব্যথা হয়ে গেছে।