সুলতান-কামরুল-নভেরা গ্রন্থটি হাসনাত আবদুল হাই রচিত তিনটি জীবনীভিত্তিক উপন্যাস। এই উপন্যাস তিনটি রচিত হয়েছে বাংলাদেশের তিন কিংবদন্তি শিল্পীর জীবনধারা কেন্দ্র করে। হাসনাত আবদুল হাই জীবনীভিত্তিক উপন্যাস রচনার ক্ষেত্রে সমকালীন বাংলাদেশে অদ্বিতীয়। সুপরিকল্পিতভাবে,সময় নিয়ে জীবনীভিত্তিক উপন্যাস সাজিয়ে তুলতে হয়। এ ধারায় কাজ করা তাই অনেকটা দুঃসাধ্যও বটে। কিন্তু সাধারণ মানুষের জন্য যা দুঃসাধ্য প্রতিভাবান মহান মানুষেরা সে-কাজই অনায়াসে সম্পন্ন করে থাকেন। এই গ্রন্থে পাঠক জীবনীভিত্তিক উপন্যাস রচনার ক্ষেত্রে হাসনাত আবদুল হাইয়ের শক্তির পরিচয় পাবেন বলেই বিশ্বাস করি।