ঢাকা শহরে এখন গাড়ির সংখ্যা কত? এরকম একটা প্রশ্ন যদি খোদ বি.আর.টি.এ-এর এর বড় কর্তাকেও করা হয় সে-ও হয়তো গুলিয়ে ফেলবে। কিছুক্ষণ ঝিম মেরে থাকবে। সঠিক উত্তর দিতে হিমশিম খাবে। আর সাধারণ মানুষের এরকমের একটা প্রশ্নের উত্তর জানার তো প্রশ্নই আসে না। ঢাকা শহরের লোক সংখ্যার সাথে পাল্লা দিয়ে গাড়ির সংখ্যাও হু হু করে বেড়ে যাচ্ছে। প্রতিদিন গড়ে দুই'শোর মত নতুন গাড়ি রাস্তায় নামছে। আগে অলি-গলিতে গাড়ি তেমন চোখে পড়ত না। এখন অলি- গলিতেও গাড়ি।
কিসমত আলি। সরি, এখন আর তিনি কিসমত আলি নন। একটু জাতে ওঠার জন্য তিনি নামটাকে সাইজ করেছেন। অর্থাৎ ছোট করেছেন। কিসমত আলিকে সংক্ষেপে কে. আলি করে নিয়েছেন। তিনি তাঁর নতুন গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন। গত সপ্তাহে এই নতুন মডেলের লেক্সাস গাড়িটি কিনেছেন। গাড়ি কিনেছেন চট্টগ্রামের একটা শো রুম থেকে।
| বইয়ের নাম | কিসমত আলীর ভূত থেরাপি |
| লেখক | জ. হোসেন |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Supernatural & Occult |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।