ফ্ল্যাপে লেখা কিছু কথা
স্বর্গের রাজার সাত পরমাসুন্দরী কন্যা। এক দুষ্ট মানুষের চক্রান্তে ছোট রাজকন্যা পৃথিবীতে আটকে পড়ল। আর আছে যুদ্ধবাজ ভয়ঙ্কর এক অজগর রাজা। শক্তিমান সাত ভাই গেল তাকে বশ মানাতে। তারা পারল না। তাদের শেষ ছোট ভাই গিয়ে অজগর রাজাকে পরাজিত করে ভাইদের নিয়ে এল। ওদিকে সাত সাগর আর তেরো নদী বইয়ের ব্রহ্মপুত্র, গঙ্গা, পদ্মা, আমাজান, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরের কিছুই তো জানি না। বনের ভেতরে বেড়ে ওঠা কুমড়োলতা ও পাখিদের বিপদের কথা অনেকে জানি না। গ্রামের গাছপালা, ফুলফল সব কি আমরা চিনি? নাম জানি? আবার রোবট ও ফুল ফোটানোর রহস্য বইয়ে ইঁদুর কী করে ফুলের যত্ন নেয়, কী করে বাগান করতে সাহায্য করে তার কথা? এই বই পেয়েছে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। কিশোর মুক্তিযোদ্ধা বজ্র হানাদার পাকিস্তানি বাহিনীর একটি দলকে একা কি করে নাস্তানাবুদ করল তা কে এমন মায়াবী সরল ভাষায় বলতে পারেন! এসব গল্প নয়, সত্য কাহিনি। ওরাই তো আমাদের জন্য স্বাধীন বাংলাদেশ রেখে গেছেন। আর, রাতের রেলগাড়িতে দুই বন্ধু যখন আকাশের ছায়াপথে ঘুরে এল তার বেলায়? বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনীও আছে। এসব কথা ও কাহিনী নিয়ে কিশোরসমগ্র-২। অর্থাৎ এর আগের খণ্ড ও প্রকাশিত হয়েছে বাংলাপ্রকাশ থেকে। কিশোর, মা-বাবা, খালা-মাসি সবার জন্য এ বইয়ের গল্প-উপন্যাস।
সূচিপত্র
*অজগর রাজা
*কুমড়োলতা ও পাখি
*রোবট ও ফুল ফোটানোর রহস্য
*গাছ
*বিদ্যাসাগর
*রক্ত ঝরা রণ
*সাত সমুদ্র তেরো, নদী
*রাতের রেলগাড়িতে ছায়াপথে ভ্রমণ