এ বইয়ের কবিতাগুলো ছোটদের উপযোগী এবং ভাষা, শব্দ ও চিত্রকল্প নির্মাণে কবির দক্ষতা অসাধারণ। ছোটদের চিরচেনা জগৎ তাঁর কবিতায় ধরা দিয়েছে শাশ্বতরূপ নিয়ে। ফুল, পাখি, নদী, মেঘ, আকাশ, মা, মাতৃভাষা, মাতৃভূমি, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত মনোমুগ্ধকর কবিতাগুলো নিয়ে তাঁর কিশোর কবিতাসমগ্র।