'ছোট কাকু' সিরিজের জমজমাট বইগুলো ছাড়াও ফরিদুর রেজা সাগর ছোটদের জন্য নিরন্তর লিখে যাচ্ছেন অভিযান, রহস্য, ভ্রমণ, ভূত, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান বিষয়ক কল্পকাহিনী ও অভিনয় উপযোগী ছোটদের অনেক নাটক। শিশুসাহিত্যের একনিষ্ঠ এই লেখক বহু বিচিত্র ধরনের রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন আমাদের শিশুসাহিত্যকে। শিশুদের মনোরঞ্জনী দুর্লভ ক্ষমতার অধিকারী তিনি। বুকের মধ্যে লালন করেন চিরকালের শিশু-হৃদয়। যে কারণে ফরিদুর রেজা সাগরের শিশুসাহিত্য হয়ে ওঠে অনবদ্য, অনুস্বাদিত। গত দুই দশক ধরে অনেক ধরনের লেখা লিখেছেন তিনি। তার সেই আনন্দের মধুভাণ্ড থেকে কিছু সংগ্রহ করে প্রকাশিত হলো কিশোর সমগ্র এক। বইটি শিশুকিশোর পাঠকদের কাছে আদরণীয় হবে বলেই মনে করি।