এই সীমানার গণ্ডিবদ্ধ জীবনে-
প্রকৃতি যেখানে করছে খেলা রঙের উচ্ছ্বাসে;
সচকিত পাখির কলতানে, পল্লবিত প্রাণে
ফুলের আনন্দ নিয়ে সুগন্ধ নিঃশ্বাসে
নিজেকে করেছি সম্পৃক্ত অব্যক্ত রোমন্থনে।
তবু জানি, স্মৃতির গহন বন্দরে একদিন
উদয়াস্তের বর্ণিল আলো আঁধারে
স্বপ্ন সুষমার পথ বেয়ে নিঃশব্দে বেদনায়
তার আনাগোনা অসীম শূন্যতায়-
কখনো অন্তরে, কখনো অন্তরালে।