একুশে বইমেলা আমাদের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। বইমেলা যেন বাংলা একাডেমীর বর্ধমান হাউস প্রাঙ্গণে কবি,সাহিত্যিক,প্রকাশক,গায়ক,সাংবাদিক ও পাঠকদের এক মহামিলনের মেলা। এই ওয়াশিংটনে থেকে তার আমেজ গন্ধ কিছুই বোঝা যাবে না। দীর্ঘদিন আমেরিকায় বাস করে দেশের অনেক কিছুর অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত। জীবন থেকে বাংলাদেশের ঋতুগুলো কখন যে ঝরে যায় অনুভব করা যায় না। ব্যস্ততম জীবনে অনেক কিছু চাইলেও করা যায় না।