মুঠো মুঠো ধান ছড়িয়ে দেবো তোমার শরীরে
আমি কাকতাড়ুয়া হবো- সযত্নে
রোদ পোহাবো- কাক তাড়াবো
রৌদ্দুরে ভিজে যাবে তোমার ঠুনকো উঠোন।
আমি কৃষক হবো। ফালি ফালি স্বপ্নেরা
ছুঁয়ে যাবে- শির শির বাতাসে
ধান মাড়াইয়ের কলে পিষে যাবে তোমার অঙ্গ
আগামীর স্বপ্নেরা বুকের কাছে মুখ লুকাবে
নিংড়িয়ে যাবে একচিলতে সুখ
তুমি হবে কৃষাণী