একটা বছর। ৩৬৫ দিন কী বেশি সময়? জীবন অনেকটাই বদলে গেছে। সময়ের নিগড়ে মহাকালের অনন্ত শক্তির কাছে আমরা ক্ষীণজীবী মানুষ বন্দী। আমাদের হিসেব নিয়তির হিসেবের সাথে মিলে না। জীবন আর মৃত্যুর মাঝখানে স্বল্প পরিসরে পদ্মপাতার জলবিন্দুর মতো ক্ষণস্থায়ী জীবনে বীরদর্পে আমরা বিচরণ করি।
এখানে স্বপ্ন গড়ে উঠে, স্বপ্ন ভেঙে যায় আবার এক নতুন পথ তৈরি হয়। সে পথ হয়তো সুখের কিংবা দুঃখের, কাক্সিক্ষত বা বিষাদমাখা স্মৃতির।