বহুদিন আবদ্ধ থেকে বেদনারা আজ বন্ধন মুক্ত বেদনারা এমনই হয়। ক্ষণে ক্ষণে পালায়, আবার আপন মনে ফিরে আসে, কোনও বলা নেই, কওয়া নেই, যখন ইচ্ছে ফিরে আসে। আমিও বোকার মতোন, শীতের রাতের চাদরের মতো, কিংবা উঠোনের সন্ধ্যায় হাসনাহেনা ফুলের ঘ্রাণের, মতো করে না চাইতেও নিঃশ্বাস-প্রশ্বাসে জড়িয়ে নিই।