বইয়ের নাম "কংক্রিটে বিলুপ্ত প্রেম" হওয়ার কারণ আমার নিজস্ব সাহিত্যবোধ। ইংরেজি বিভাগের ছাত্রী হয়েও বাংলা সাহিত্যের প্রতি আমার প্রবল অনুরাগকে প্রেম ছাড়া অন্য কিছু বলা চলে না। বইয়ের কবিতাগুলো হয়তো-বা আকারে ছোট, কিন্তু প্রতিটা শব্দের সাথে মিশে আছে আমার যাপিত জীবনের সাহিত্যবোধ, মনের খোরাক, আত্মার অভিযোগ এবং পাঠকের সুখ-দুঃখ বা প্রেম। এইসবকে উপেক্ষা করা একজন মানুষের দ্বারা অসম্ভব।