প্যারেন্টিং হলো মানব জীবনের মহত্তম কাজ। কাজটা খুবই কঠিন। আত্মবিশ্বাসী ও সকলগুণে গুণান্বিত সন্তান গড়ে তোলা মোটেই কোনো সহজ কাজ নয়। তবে এ বইয়ের পরামর্শগুলো মাথায় রাখলে আশা করি কাজটা খুব বেশি ভীতিকর হবে না।
সন্তানের বৈষয়িক উন্নতি-অবনতির দিকে নজর রাখেন। তাদের চারিত্রিক শুদ্ধাচার ও পারলৌকিক সফলতা নিয়ে কিছুই ভাবেন না। কিছু প্যারেন্ট শুধু সন্তানের চারিত্রিক শুদ্ধাচার ও পারলৌকিক সফলতা নিয়েই চিন্তা করেন, পার্থিব উন্নতি ও প্রতিষ্ঠা নিয়ে চিন্তা করেন না। এ জাতীয় চিন্তার কারণে প্রকারান্তরে তারা নিজেরাই যে ধর্মীয় বিধান লঙ্ঘন করছেন, সে দিকেও তাদের খেয়াল নেই। কিছু প্যারেন্টের সন্তানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে খুব সহজেই পিতা-মাতাকে জিম্মি করে নামী-দামি মোবাইল, ক্যামেরা, ট্যাব, মোটরসাইকেলের সাথে ওয়াইফাই সংযোগ এবং হাজার হাজার নগদ টাকা বাগিয়ে নিচ্ছে সন্তানরা। আবার সংখ্যায় কম হলেও কিছু প্যারেন্ট তাদের সন্তানের সুষ্ঠু গঠন, বিকাশ ও প্রতিষ্ঠাকে গুরুত্ব দেন। তারা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ, সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে খুবই যত্নবান। এরা সন্তানের সব প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রাখার পাশাপাশি স্নেহের শাসনও করেন। তারা সন্তানকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন; কিন্তু কোনো অন্যায় কর্ম ও আবদারকে প্রশ্রয় দেন না। এরাই যথার্থ প্যারেন্টস।
| বইয়ের নাম | কনশাস প্যারেন্টিং |
| লেখক | ব্রুস এইচ লিপটন |
| প্রকাশনী | আদিত্য অনীক প্রকাশনী |
| আইএসবিএন | 9789849429517 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2020 |
| বিভাগ | Parenting |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।