কোল্ড প্রেস দেশি সরিষার তেল (মাঘী)
বাংলার গ্রামীণ ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ সরিষার তেল। প্রাচীনকাল থেকেই এই তেল রান্না, চিকিৎসা ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বাজারে নানা প্রকার প্রক্রিয়াজাত তেল থাকলেও, কোল্ড প্রেস বা ঘানি ভাঙা দেশি Non GMO সরিষার তেল এখনও আলাদা তার স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণে।
কোল্ড প্রেস সরিষার তেল তৈরি হয় ঐতিহ্যবাহী কাঠের ঘানিতে, যেখানে কোনো অতিরিক্ত তাপ উৎপাদন হয় না, ফলে তেলের প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষত।
বিশেষত্ব:
দেশী Non GMO মাঘী সরিষা থেকে তৈরি
সম্পূর্ণ কাঠের ঘানিতে উৎপাদিত
ফিল্টারকৃত ও কেমিক্যাল মুক্ত
স্বাস্থ্য উপকারিতা:
ওমেগা ৩ ও মনোসাচুরেটেড ফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
রক্ত সঞ্চালন উন্নত করে ও দেহকে রাখে সতেজ
অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল গুন থাকায় ত্বক ও চুলের প্রাকৃতিক যত্নে কার্যকর
ব্যবহার:
রান্নায়, মুড়ি মাখা, ভর্তা, মাছ-মাংস কিংবা সবজির স্বাদ বাড়াতে এটি আদর্শ। এছাড়াও শরীর ম্যাসাজ, চুল ও ত্বকের যত্নে এই তেল ব্যবহার করলে প্রাকৃতিক উজ্জ্বলতা ও সজীবতা ফিরে আসে, বিশেষ করে ছোট বাচ্চাদের ত্বকের যত্নে এটা বহুল ব্যবহৃত।
খাঁটি ঘানি ভাঙা কোল্ড প্রেস সরিষার তেল শুধু একটি রান্নার তেল নয়, এটি একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ।