ভালোবাসা কখনো শব্দ করে আসে না। সে নিঃশব্দে এসে হৃদয়ে আশ্রয় নেয়, তারপর ধীরে ধীরে রাঙিয়ে তোলে সমস্ত অনুভূতি। হৃদয় যুক্তি বোঝে না—সে শুধু জানে, অসংখ্য মুখের ভিড়ে একটি মুখই শান্তি, একটি অনুভূতিই সত্য।
সেই সত্য সব দূরত্ব পেরিয়ে, সব অসম্ভবকে ছুঁয়ে শেষ পর্যন্ত বলে—
“কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হবো।”
একটি বই—যেখানে আছে ভালোবাসা, অপেক্ষা আর হৃদয়ের নীরব প্রতিশ্রুতির গল্প।