বর্তমান সময়ে আস্থা ও ভরসার সব ডাল ভেঙ্গে গেলো,মানবতার সব স্তর ধ্বংস প্রায়। কেবল শেষ আশ্রয় বা ভরসার স্থান কওমী অঙ্গন এখনো আশা জাগা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে বর্তমানে এমন কিছু ঘটনার ধারাবাহিকতা প্রকাশ পাচ্ছে যা ধীরে ধীরে জাতির শেষ আস্থার স্থল কওমী পতনের দিকে এগিয়ে যাচ্ছে।সময়ের বড় চ্যালেঞ্জ এখন কওমীকে তার গৌরবের স্থানে ফিরিয়ে নিয়ে আসা। যারা স্বপ্নচারী তাদের স্বপ্নের সাথী হবে,যারা ভাবুক তাদরে ভাবনার নব পথ উন্মুক্ত করতে,যারা গবেষক তাদের গবেষণায় রসদ ও তথ্য যোগাতে,যারা জাতির দিকপাল তাদের পথে আলোর বিচ্ছুরণ ছড়াতে,যারা জাতি নিয়ে ভাবেন,সর্বপরি প্রতিটি জনগণকে পথ দেখাবে নব দিগন্তের পথ উম্মোচিত করে আলোচিত গ্রন্থ ‘কওমীর পতনধ্বনি উত্তরণ ও আশার বাণী। এখানে একটি ঘোষণা রয়েছে- আলোচিত গ্রন্থটির যেকোনো বিষয়ের উপর আপনার ভিন্ন চিন্তা ও মত থাকতে পারে,তা বইতে দেয়া মেইল ঠিকানায় পাঠাতে পারেন। তা পরবর্তী সংস্করণে সংযোজন করে দেয়া হবে ইনশাআল্লা।