ডায়েরির পাতাতে ক্যালেন্ডারের চিহ্নিত অংশের মাঝেই জীবনের গল্প সীমাবদ্ধ নয়। জীবনের গল্পগুলো জীবন্ত আবেগের এক অনিয়মিত বহিঃপ্রকাশ। মহামারীর সময়ের লেখাটি পড়ার পরে মনের অজান্তে আপনার করোনাকালীন স্মৃতি ভেসে উঠবে তা ঠাহর করা যায়। মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরা আমাদের স্মৃতির পাতাতে আজ সেই ইতিহাস অনেকটাই মলিন হতে চলেছে। আমাদের কার্যক্রম করোনার প্রথম এবং দ্বিতীয় ধাক্কার সময়কালের। রামেক করোনা ইউনিট এবং অক্সিজেন সেবার ঘটনাবহুল স্মৃতিচারণও রয়েছে বইটিতে।
টিউশনির টাকা দিয়ে মানবতার দেয়ালের আদলে বাজার কার্যক্রমের মাধ্যমে শুরু হলেও পরবর্তী সময়ে অসহায় মানুষদের সহযোগিতায় নানাবিধ কার্যক্রমে এগিয়ে আসেন সমাজের বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকগণ। বইটি মূলত সেই সময়ে আমাদের দৈনন্দিন কাজের ছোট ছোট গল্পের সমাহার। প্রতিনিয়ত মৃত্যুকে আলিঙ্গন করা মানুষগুলোর স্মৃতি সম্বলিত বইটি আপনাকে সেই সময়ের ভয়াবহ স্মৃতি স্মরণ করিয়ে দেবে এবং আপনাকে উজ্জীবিত করবে জীবনের নতুন গতিপথে।
| বইয়ের নাম | করোনালিপি |
| লেখক | সাব্বির পাগলা |
| প্রকাশনী | সহজ প্রকাশ |
| আইএসবিএন | 9789849543879 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| সংস্করণ | জানুয়ারি ২০২৬ |
| বিভাগ | শৈশবের স্মৃতিচারণ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।