আমার বন্ধু জ্ঞানী তৈল সিং ভারতের সাবেক একজন রাষ্ট্রপতির কোনোরকম আত্মীয় নয়,কোনোরকম সম্পর্কই নেই তার সঙ্গে বড় কোনো মানুষেরই। নাম তৈল সিং হলেও সে শিখ,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান,মুসলিম কিছুই নয়। সে কেবল মানুষ,সাধারণ একজন মানুষ,আমাদের সমাজে এই সময়ে ঘুরে বেড়ায় আনন্দে,সাধারণ মানুষেরই সঙ্গে। জ্ঞানী তৈল সিং গোপালের মতো ভাড় নয়,সে রাজরাজড়াদের মোসাহেব নয়,ইতিহাস থেকে উঠে আসা বীরবল বা মোল্লা নাসিরুদ্দিনের মতো। কিংবদন্তিও নয় । সে আমাদের সবার বন্ধু,সে আমাদের মতো সাধারণের গল্প বলে । ‘আমার বন্ধু জ্ঞানী তৈল সিং’ বইটির অভাবনীয়। সাফল্যের পর এলো এর দ্বিতীয় খণ্ড। গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে আমরা দেখেছি। অদৃষ্টপূর্ব এক করুণ ও যাতনাময় অভিজ্ঞতা অতিমারি করোনা। এ খণ্ডে করোনার দিনগুলোতে জ্ঞানী তৈল সিং ও তার বন্ধুর নানাবিধ ভাবনা ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
| বইয়ের নাম | করোনার দিনে জ্ঞানী তৈল সিং (আমার বন্ধু জ্ঞানী তৈল সিং ২) |
| লেখক | আবু হেনা মোরশেদ জামান |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2021 |
| বিভাগ | Humor Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।