সহজে শিখি মাইক্রোসফট অফিস
Microsoft Office এর অ্যাপলিকেশন গুলো অত্যন্ত সহজভাবে প্রস্তুত করেছে Microsoft Corporation। ফলে একজন নবীন ব্যবহারকারীও অল্প সময়ে এই কাজগুলো রপ্ত করতে পারেন। তবে প্রমবার দেখে নেওয়ার জন্য একজন প্রদর্শক বেশ সহায়ক ভূমিকা রাখে। পরিচিতজন সহপাঠী বা সহকর্মীরা তাদের কাজের প্রয়োজনে আমাদের সহায়তা নিয়ে থাকেন। আমরাও সাগ্রহে সেই সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে সহকর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছি। এই সহযোগিতাটুকু আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা, একটি ভালো মানের সহজবোধ্য সহায়ক পুস্তকের প্রয়োজনীয়তা অনুভব করি। ভাষা যেন শিক্ষার পথে বাধা সৃষ্টি করতে না পারে সেই কারণে বাংলা ভাষায় এই সহায়ক পুস্তকটি লেখা হয়েছে। যদিও যথাযথ সমার্থক বাংলা শব্দের অভাবে কিছু কিছু শব্দ ইংরেজিতে রাখতে হয়েছে।
আমরা কামনা করছি এই সহায়িকাটি নবীন ব্যবহারকারীদের উপকারে আসবে। আর তা হলেই আমাদের প্রচেষ্টা সার্থক বলে প্রতীয়মান হবে। আপনাদের সুচিন্তিত মতামত এবং সুপরামর্শ ভবিষ্যতে বইটির কলেবর বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছি।
কর্পোরেট এক্সেল
এক্সেল অনেকটা জাদুকরি বিদ্যার মত। এর মাধ্যমে হাজারো ঘণ্টার কাজ সম্পন্ন করা যায় এক নিমিষে। নিজের সৃজনশীল মেধাকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। নিজের পেশাদারিত্বের পরিচয় এই এক্সেলের মাধ্যমে প্রকাশ করা যায়। আপনি অফিসের যে বিভাগেই (মানব সম্পদ ব্যবস্থাপনা, বিক্রয় এবং বিপণন, হিসাব রক্ষণ এবং অর্থনীতি, প্রকল্প ব্যবস্থাপনা, উদ্যেক্তা) কর্মরত থাকেন না কেন এক্সেল এর নিয়মগুলো যথাযথ ভাবে রপ্ত করতে পারলে আপনার জন্য নিত্যদিনের কাজ গুলো হবে আরও সহজ এবং নির্ভুল। এতে আপনার পেশাদার সময়জ্ঞানের মেধার প্রকাশ পাবে। মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার, এক্সেল গুরু মোঃ আনোয়ার হোসেন ফকির স্যার এর লেখা “কর্পোরেট এক্সেল” বইটি প্রকাশিত হয়েছে।
এক্সেল বইটি রিয়েল লাইফ প্রোজেক্ট ভিত্তিক, সম্পূর্ণ বাংলায়, সহজ ভাষায় লেখা হয়েছে। বইটি তে বেসিক থেকে প্রফেশনাল অ্যাডভান্স, VBA কোড, ম্যাজিক ম্যক্রো কৌশল, ডাটা ভিজুয়ালাইযেশন, অফিস এডমিনিস্ট্রেশন দেওয়া আছে।
এই বইটি পড়ে যিনি নতুন এক্সেল শিখতে চাচ্ছেন, তিনি যেমন উপকৃত হবেন, তেমনি যারা এক্সেল দক্ষ, নিজেকে আরও ঝালিয়ে নিতে চান, তারাও বইটি পড়ে উপকৃত হবেন।