ইতির চিঠি। ইতি আমার স্ত্রী। পুঁটি মাছ ছদ্দ নাম। পান্তা আমার ছদ্দ নাম। এখন চিঠিতে ছদ্দ নাম ব্যবহার করতে হয়। পাকিস্তানি বাহিনী পোস্টঅফিসে সকল চিঠি চেক করে। সন্দেহ হলে খোলে, পড়ে দেখে। তাদের বিরুদ্ধে কোন কিছু লেখা হয়েছে কিনা? কোন নতুন তথ্য আছে কিনা? মুক্তিবাহিনী কিনা? তারা কোন তথ্য আদান প্রদান করছে কিনা? ইতি হয়তো সেটি জানে। ইতিপূর্বে লেখা আরও কিছু চিঠি সে লিখে থাকতে পারে। কিন্তু আমার হাতে পৌঁছেনি। আমার কোন চিঠি সে পায়নি। সে হতাশ হয়নি। সে বুঝে গেছে পাকিস্তানিদের নির্লজ্জ কারবার। তাই তার এ চালাকি। ওরা বোকা, সে বোকাদের হার মানিয়েছে। অবশেষে তার চিঠি আমার হাতে এসে পৌঁছেছে।
| বইয়ের নাম | ক্ষীরু নদী |
| লেখক | ড. মো. নূরুল হক |
| প্রকাশনী | প্রান্ত প্রকাশন |
| আইএসবিএন | 9789849190226 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 56 |
| সংস্করণ | 1st Published, 2017 |
| বিভাগ | মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।