তাপুর আভ্যসই হচ্ছে অন্যকে চমকে দেওয়া। নিঃশব্দ চলাফেরা, ঠোঁটের কোণের মুচকি হাসি, এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চশমার ভেতর দিয়ে আকাশ দেখা- এই হচ্ছে তাপুর প্রাথমিক সনাক্তকারী বৈশিষ্ট্য। সারা স্কুলের এত ছেলে-মেয়ে, অথচ যে কেউ-ই তাপুকে দেখে বলবে- ও, এই বুঝি তাপু দ্য গ্রেট, তোমাদের ক্ষুদে বিজ্ঞানী!