পাপী হবার পূর্বশর্ত- নিষ্পাপ হতে হবে, শর্ত পূরণ হয়নি বলে পাপ পুণ্যের মাঝামাঝি ঝুলে আছি। আমার উত্তরসূরী আমার অনাগত সময়। আমার অতীত আমার পূর্বসূরি, সমাজ বদলাবার দায় আমার নয় তাই রোজ নিজেকে ভাঙি নিজেকেই গড়ি। আমি তোমার চিন্তার মতোই নিকৃষ্ট, আমি তোমার বুকে তুলে চুমু খাওয়া ওহীর মতোই পবিত্র। নাম বদনাম সব তোমাদেরই আমার হাতে কিচ্ছুটি নেই। ‘আমি সত্যের মতো উলঙ্গ আমি মিথ্যার মতো রোমান্টিক।’