বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসে যোগ হয়েছে। তার একটি উল্লেখযোগ্য অংশ এসেছে সংস্কৃত থেকে। এসব তৎসম বা সংস্কৃত শব্দের ক্রিয়ামূল বা ধাতু সুনির্দিষ্ট। তাই তৎসম বা সংস্কৃত শব্দ চিনতে ধাতু বা ক্রিয়ামূলগুলিই আসল নির্ণায়ক হয়ে দাঁড়ায়। শব্দ-অনুসন্ধানী লেখক কাজী ফজলুল করিম তৎসম ধাতু শনাক্ত করার একটি সাধারণ সূত্র নির্ণয়ের শেষহীন চেষ্টা চালিয়ে গেছেন। তৎসম শব্দের ধাতুর প্রায়োগিক দিকগুলি ফুটিয়ে তোলার ব্যাপারে তিনি বেশ আন্তরিক ও যত্নবান ছিলেন।
বইটি বাংলা শব্দ নিয়ে গবেষণা করার ব্যাপারে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস।