আমি কন্যারাশি এবং মারাত্মক লেভেলের। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, যতই কন্যারাশি হই না কেন, নফসকে নিয়ন্ত্রণে রাখা উচিত। যে রাখতে পারে সে প্রকৃত মানুষ।
শুধু মানুষই না, একজন ভালো মানুষ। তাই বেশ কদিন যাবৎ চিন্তা করছি নারী সঙ্গ ছেড়ে দেবো। আর নারী সঙ্গ ছেড়ে দিতে পারলে আমি নিশ্চিত, পুরোপুরি ওলি আউলিয়া টাইপের ভালো মানুষ হয়ে যাব।
তো আজ এই খাস নিয়ত নিয়ে ঘর থেকে বেরোলাম। উদ্দেশ্য ব্যাংকে যাওয়া। তো বাসের কাউন্টার থেকে টিকিট কাটতে গিয়ে দেখি কাউন্টারে একটা মেয়ে বসা। শুধু মেয়ে না, মারাত্মক সুন্দরী!