কুদরত উল্লাহ শাহাবের জীবন বৃত্তান্ত
পাকিস্তানের প্রখ্যাত উর্দু লেখক, কূটনীতিক, আমলা ও বিশিষ্ট পণ্ডিত ও সুফী কুদরত উল্লাহ শাহাব ১৯১৭ সালে গিলগিটে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল্লাহ সাহেব আলিগড় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ডোগরা শাসন আমলে গিলগিটের গভর্নর ছিলেন। বাল্যকালে তিনি কাশ্মীরের স্কুলেই লেখা পড়া করেছেন। তার মায়ের নাম করিমা বিবি। মাকে নিয়ে লিখেছেন বিখ্যাত গল্প 'মা'জী'। তিনি উর্দু ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। তিনি কাউকে না জানিয়ে রিডার্স-ডাইজেস্টের একটি বিশ্বব্যাপী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন। সে সময় একজন ভারতীয় মুসলিম কিশোরের এ ধরনের পুরস্কার লাভ ছিল বিরল ঘটনা। এরপর তিনি লাহোর গভর্নমেন্ট কলেজে অধ্যয়ন করেন।