বইটি লিখেছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুহাক্কিক শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহিমাহুল্লাহ। তার অন্যান্য বইয়ের মতো এটিও জ্ঞানের খনিজ সম্পদে ভরপুর। পর্দার অপরিহার্যতা, পক্ষ-বিপক্ষ মাসআলা আলোচিত হয়েছে।
সবশেষে মুজতাহিদ আলেম আলবানী রহিমাহুল্লাহ মহিলাদের মুখ ঢেকে রাখার মাসআলায় ইজতিহাদ করেছেন। অসংখ্য হাদীস এনেছেন নিজের বুঝের স্বপক্ষে। আল্লাহ রব্বুল আলামীন তার এই খিদমত কবুল করুন।