পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েত, উপদেশ ও জীবনপথের সর্বোত্তম দিকনির্দেশনা। যারা কুরআনের উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করে মহান আল্লাহ তাদেরকেই সত্যিকারের জ্ঞানী হিসেবে ঘোষণা করেছেন।
আল্লাহ বলেন,
وَلِيَتَذَكَّرَ أُولُوا الْأَلْبَابِ
যাতে বোধসম্পন্ন ব্যাক্তিগণ উপদেশ গ্রহণ করতে পারে। (সুরা ছোয়াদ: ২৯)
কুরআনের সেই চিরন্তন শিক্ষাকে সহজে জানা, গভীরভাবে অনুধাবন করা এবং জীবনে বাস্তবায়নের উদ্দেশ্যে এ গ্রন্থে সংকলিত হয়েছে পবিত্র কুরআন থেকে নির্বাচিত ৭২০টি মূল্যবান উপদেশ।
এর সুরাভিত্তিক বিন্যাস, মূল আয়াত ও সাবলীল বাংলা অনুবাদের সমন্বয়ে প্রতিটি উপদেশ পাঠকের সামনে কুরআনের মর্মবাণীকে জীবন্ত করে তুলবে। ঈমানকে সুদৃঢ়, তাকওয়া বৃদ্ধি, আত্মশুদ্ধি অর্জন এবং উত্তম চরিত্র গঠনের পথে এ গ্রন্থ হতে পারে এক অনন্য সহচর।
কুরআনের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে-প্রতিটি ঘর, প্রতিটি হৃদয় ও প্রতিটি পাঠকের জন্য এই বই এক মূল্যবান উপহার