কুরবানী ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত এবং মহান আল্লাহর অন্যতম এক নিদর্শন। কিন্তু সঠিক জ্ঞানের অভাবে অনেকেই কুরবানী ও পশু জবাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ভুলত্রুটি এবং শরীয়তসম্মত নয় এমন রীতিনীতি অনুসরণ করে থাকেন। এই বইটির মূল উদ্দেশ্য হলো—পবিত্র কুরআন ও সহীহ হাদীসের অকাট্য দলীলের ভিত্তিতে কুরবানীর সঠিক মাসআলা-মাসায়েল, পশুর গুণাবলী এবং ইসলামী শরীয়াহ মোতাবেক পশু জবাইয়ের নিখুঁত নিয়মাবলী সাধারণ মুসলিমদের সামনে সহজ ভাষায় তুলে ধরা।