যেসব পশু দ্বারা কুরবানি করা জায়েয নেই
হরিণ দিয়ে কুরবানি;
মাসআলা-২৫. কুরবানি সহিহ হওয়ার জন্য সর্বসম্মতিক্রমে গৃহপালিত পশু
হওয়া শর্ত। তাই হরিণ কিংবা অন্য কোন জংলি পশু দিয়ে কুরবানি করা জায়েযনেই। অতএব কেউ যদি কিছুদিন কোন হরিণ তার নিজ বাড়িতে লালন-পালন করে বা হরিণ তার গৃহে জন্মলাভ করে, তবুও তা দ্বারা কুরবানি করা জায়েয হবে না। কারণ হরিণ জন্মগতভাবে বন্য প্রাণী।১
بدائع الصنائع ٥٩٥. وإن ضحى ظبية وحشية ألفت أو بيقرة وحشية ألفت لم يجز
এর তা কম শিশ মন
গয়ালের পরিচয় এবং তা দ্বারা কুরবানি
মাসআলা-২৬. গয়ালের পরিচয়: গয়াল বন্য গরু জাতীয় বিশাল আকৃতির প্রাণী। পাহাড়ী অঞ্চলে এর বসবাস হওয়ায় এবং দেখতে অনেকটা গরুর মত হওয়ায় গয়াল আমাদের দেশে পাহাড়ি গরু ও বন গরু নামে বেশি পরিচিত। তবে ভারতে এই প্রাণী মিথুন নামে পরিচিত। আর আমাদের চিটাগাংয়ে বাইসন নামে পরিচিত। প্রাচীন কাল থেকেই গয়াল একটি বন্য প্রাণী।
এর দ্বারা কুরবানির হুকুম: কোন কোন পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে তা
ইসলামি শরিয়ত নির্দিষ্ট করে দিয়েছে। যেমন: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই ছয় ধরনের পশু গৃহপালিত হওয়ার শর্তে তা দিয়ে কুরবানি