খাদ্য শারীরিক প্রযোজন; খাদ্য দ্বারা জীবনযাত্রার স্তর ও মান নির্ধারিত হয়। সামাজিক এবং পারিবারিক জীবনে ভোজনের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দঘন। ক্যানসার রোগাক্রান্ত ব্যক্তির রোগ সমস্যা তো আছে, তদুপরি খাদ্য গ্রহণও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এ পুস্তকাটি তিন অংশে রচিত। এর উদ্দেশ্য হলো ক্যানসার রোগাক্রান্ত ব্যক্তি এবং তাদের ভোজন ও আপ্যায়নের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অনুকূলে সমস্যা মুকাবিলা করার জন্যে ইঙ্গিতবহ সহায়িকা হিসেবে অবদান রাখা। ক্যানসার রোগ এবং রোগীর সেবা শুশ্রূষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ তার খাদ্য-পথ্য নিয়ে সমস্যায় নিপতিত হন। আত্মীয় ও পরিজনকে রোগী তার খাদ্য সমস্যা বুঝাতে পারেন না। এ পুস্তিকাটি রোগী, তার সেবা শুশ্রূষাকারী এবং পরিবার পরিজন পড়তে পারেন। এ পুস্তিকাটি পাঠ করার সুযোগ নিয়ে তারা ক্যানসার রোগীকে তার খাদ্য গ্রহণ সমস্যা সমাধানে কিছুটা সাহায্য করতে পারেন।