লালন ফকিরকে নিয়ে লিখিত চর্চার ইতিহাস সুদীর্ঘ। শুরুটা সেই ১৮৭২ সাল থেকে ধরলেও ২০২৪ সাল পর্যন্ত গাণিতিক হিসেবে তার দৈর্ঘ দাঁড়ায় ১৬২ বছরে। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই সুদীর্ঘ লালনচর্চার ফলাফল কি? এর জবাব খুব একটা সন্তোষজনক নয়। লালন ফকিরের জীবদ্দশায় তাঁর সম্পর্কে বেশির ভাগ চর্চা ছিলো বিরোধিতা, প্রতিহত আন্দোলন এবং লালন ফকিরের পথ মত সম্পর্কে সমাজের মানুষের মধ্যে এক ধরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা।