লাতিন ভাষার কথা বিখ্যাত সুইডিশ ভাষাতাত্ত্বিক তরে ইয়নসনের পাঠকসমাদৃত গ্রন্থ Latin: Kulturen,historien,sprāket-এর মেখেইযা ড্যামসগা সানসন এবং নাইজেল ভিনসেন্ট কৃত ইংরেজি অনুবাদের বাংলা ভাষান্তর । তথাকথিত ‘মৃত ভাষা’ লাতিনের এই অনুপম জীবনীটি ইউরোপের ইতিহাসের সাংস্কৃতিক দিকগুলোর ওপরেও যথেষ্ট আলোকপাত করেছে। ‘মোটামুটি ২,৭০০ বছর আগে লাতিনের দীর্ঘ ইতিহাসের শুরু । একটি ভাষা কোথায় কিভাবে আবির্ভূত হয় সে-হদিসটি সব সময় খুব পরিষ্কার না হলেও লাতিনের ক্ষেত্রে উৎসভূমিটির ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই । গোড়াতে ভাষাটি রোম নগর ও তার আশেপাশেই প্রচলিত ছিল ।’ ‘লাতিন সম্পর্কে জ্ঞান রাখার তিনটে ভালো কারণ রয়েছে; এই বইয়ে এই তিন ক্ষেত্র সম্পর্কে কিছু কাজের তথ্য পাওয়া যাবে । আপনাদের মধ্যে কেউ হয়ত আরো খানিকটা এগিয়ে গিয়ে ভাষাটি শিখতে অনুপ্রাণিত হবেন। তাতে প্রচুর সময় ও প্রচেষ্টার দরকার,কিন্তু সেটা বেশ ফলদায়ক হতে পারে।’
| বইয়ের নাম | লাতিন ভাষার কথা |
| লেখক | তরে ইয়নসন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849691037 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | গবেষণা ও উন্নয়ন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।