অর্থায়নের আলোচনা বিশ্লেষণে অর্থায়নের নিম্নোক্ত বৈশিষ্ট্যাবাল লক্ষণীয়:
-তহবিল সংগ্রহ ও বিনিয়োগসংক্রান্ত প্রক্রিয়া হলো অর্থায়ন;
-অর্থায়নের মূল বিষয়বস্তু হলো অর্থ/তহবিল/পুঁজি/মূলধন;
-অর্থায়ন মূলত কারবারি অর্থায়ন নিয়ে বিশদ আলোচনা করে;
-অর্থায়ন অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে;
-অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয়;
-অর্থায়ন প্রক্রিয়া একজন ব্যবসায়ীকে তহবিল সংগ্রহের সঠিক উৎস নির্বাচন এবং
-তহবিল বিনিয়োগের সঠিক ক্ষেত্র নির্বাচনে সহায়তা করে।