লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ১৯১১-র ২১ আগস্ট যখন ল্যুভ জাদুঘর থেকে চুরি হয় এবং প্যারিস পরিনত হয় শোকের শহরে। মোনালিসার চোর ভিনসেনজো পেরুজ্জিয়া ইতালিয়দের কাছে এখনো প্রকৃত দেশপ্রেমিক হিসেবেই সমাদৃত। চোরও মনে করেছেন ইতালি থেকে নেপোলিয়ন মোনালিসা চুরি করে নিয়ে গেছেন। চোর তার এই বিশেষ চুরিকে মনে করেছেন দেশসেবার কাজ। ইতালির সম্পদ, ইতালিতেই থাকবে। প্যারিসে কেনো? চোর দুটো শর্তে তার চুরি করে আনা মোনালিসা বিক্রিতে সম্মত: ১. ছবির জন্য তাকে অর্ধ মিলিয়ন (পাঁচ লাখ) লিরা দিতে হবে। ২. ছবিটি ওফিজিতে থাকবে, ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া যাবে না। কিন্তু চোর গ্রেফতার হলেন। ৪ জানুয়ারি ১৯১৪-তে উদ্ধার হওয়া ছবিটি আবার ল্যুভ মিউজিয়ামে ফিরে আসে। প্যারিসে বসন্ত জাগে।
মোনালিসার শিল্পী এবং মোনালিসা চোরকে নিয়ে লেখা এই বইটি যে কোনো বয়সী পাঠকের ভালো লাগবে, বইটি যে আন্দালিব রাশদী লিখেছেন।
| বইয়ের নাম | লিওনার্দো দা ভিঞ্চি ও মোনালিসার চোর |
| লেখক | আন্দালিব রাশদী |
| প্রকাশনী | নয়নজুলি |
| আইএসবিএন | 9789849820178 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | শিল্প সমালোচনা ও প্রবন্ধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।