লোক প্রশাসন পরিচিতি গ্রন্থখানা অনার্স প্রথম বর্ষের সিলেবাস অনুযায়ী প্রকাশ করতে পেরে আমি খুবই আনন্দিত। এ সংস্করণে বইটিকে পরিবর্তন,পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। এতে করে এর গুণগত মান অনেক উন্নত হয়েছে। যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস। নতুন সংস্করণে বেশ কয়েকটি অধ্যায় এতে সংযোজিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর প্রতি সতর্কদৃষ্টি রেখে সংস্করণটি প্রকাশ করা হল। বর্তমান সংস্করণটির গুরু দায়িত্ব গ্রহণ করে আনন্দ প্রকাশনের স্বত্বাধিকারী আবু তাহের নিঃসন্দেহে আমাকে কৃক্ততাপাশে আবদ্ধ করলেন। আল্লাহ হাফেজ।