যে সঘন গান বিলুপ্ত, মিথোজীবী-জলের মতো ঘুরে ঘুরে খেলা করে। ব্যর্থ প্রণয়ের বিষাদ নয়। আকণ্ঠ জীবনের মাধুর্য ছড়ানো। ছন্দ ও ধ্বনির যুগল নকটার্ন। নিসর্গ এবং পার্শ্বরেখার মানুষেরা সজীব হয়ে উঠেছে গাঢ় ঘুমের বরফ ভেঙে, কবিতার পর কবিতায়। স্মৃতি ও শ্রুতির তরঙ্গে এসব কবিতা বাজিয়ে দেবে অনুভবের গভীর অর্কেস্ট্রেশন।