ক্যাপ্টেন আহাবের কাঁধের ওপর দিয়ে তাকিয়ে ফেদেল্লাহ্ যে ভবিষ্যৎ দেখেছিল, তা ছিল যথার্থ । ফরাসি নাবিক তাঁর হাত হারানোর কাহিনিটিও শুনিয়েছিলেন ক্যাপ্টেন আহাবকে। পুত্র হারিয়ে উন্মাদ-প্রায় ইংরেজ ক্যাপ্টেন গার্ডিনারের আকুতিও তাঁকে থামাতে পারেনি। পেকুড নামক জাহাজের সমুদয় শিকারি-নাবিক-খালাসির ধারণায় মবিডিক কোনো তিমি নয়, পিশাচ। সেই পিশাচের আক্রমণে পূর্বেই পা হারিয়েছেন ক্যাপ্টেন আহাব। প্রতিশোধের নেশায় উন্মাদ ক্যাপ্টেন আর দৈত্যাকার সাদা তিমির জীবনপণ লড়াইয়ের গল্প মবিডিক।
পেকুড থেকে বেঁচে ফেরা একমাত্র অভিযাত্রী ইসমাঈলের বর্ণনায় ১৮৫১ সালে প্রকাশিত হারমান মেলভিলের বিশ্বখ্যাত উপন্যাস মবিডিক। প্রকাশের পর সাড়া জাগাতে ব্যর্থ হলেও বর্তমানে এটি আমেরিকান ধ্রুপদি সাহিত্যের অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত