"মহাকাব্যে অনন্যা (দ্বাদশ উপাখ্যান)" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কেউ বলেন, রামায়ণ আর্যদের উত্তর থেকে ৬ দক্ষিণ ভারতে কৃষি সভ্যতা বিকাশের রূপক কাহিনি। কারও মতে মহাভারত এক তথ্য ভাণ্ডার-সেকালের সমাজ-বিবর্তনের ইতিহাস, সেদিনের নদী-পর্বতের অবস্থান, রাজনৈতিক নীতি-গঠন ইত্যাদির মতাে অজস্র তথ্য এখানে সংকলিত। কিন্তু আমাদের এই দুই মহাকাব্যের আসল গুরুত্ব এখানেই যে, মহাকাব্য দু’টিতে বর্ণিত যুগ আর বর্তমান কালের মধ্যে পার্থক্য থাকলেও নাড়ির যােগ এখনও অটুট। আজও রামায়ণ-মহাভারতের চরিত্রদের ব্যাখ্যা করা হয়। আপন কল্পনায়, আপন আকাঙক্ষায়। ভারতী রায় ‘মহাকাব্যে অনন্যা: দ্বাদশ উপাখ্যান’ গ্রন্থে নিজস্ব কল্পনায় উপস্থাপন করেছেন রামায়ণ-মহাভারতের বারােটি নারী চরিত্র। অহল্যা, কৈকেয়ী, সরমা, মন্দোদরী, সীতা, সত্যবতী, মাদ্রী, কুন্তী, গান্ধারী, হিড়িম্বা, সুভদ্রা ও দ্রৌপদীকে দেখা হয়েছে। একুশ শতকের নারীর চোখে। কল্পনার আলােয় তারা আরও স্পষ্ট। প্রশ্নের মুখােমুখি তারা আরও জীবন্ত।