১৯২৯ সাল, ১৩৩৬ বঙ্গাব্দ। ব্রিটিশ শ্বাসনের অধীনে ফুলঝুড়ি গ্রামের জমিদার বাড়িটি তখন নিজের জৌলশ নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে। নদীর পাশে শান বাঁধানো ঘাট। তার পাশেই জমিদারের কাছারি ঘর, যেখানে ফুলঝুড়ি গ্রামের জমিদার ছোট মিয়া তার জমিজমার তদারকি করেন। জমিদারের দুজন স্ত্রী কহিনূর বেগম আর মেহের জান। কহিনূর বড়ই অদ্ভুত। সে চায় গ্রামের মানুষ লিখতে এবং পড়তে পারবে সেজন্য গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে। শুধু ছেলেরা নয় এখানে মেয়েরাও পড়াশোনা করবে।
কিন্তু গাঁয়ের মানুষ পড়াশোনার প্রতি উদাসীন। নিরক্ষর মানুষকে আলোর মশাল হাতে পথ দেখাতে উদগ্রীব কহিনূর বেগম। আর কহিনূরের এই রাস্তা খুব দূর্গম। নারীদের সামাজিক অবস্থা , অন্দরমহলের রাজনীতি কহিনূরের স্বপ্নে ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু কহিনূরের তলোয়ার জমিদার ছোটমিয়া যে মনে প্রাণে তার পাশে দাঁড়ায়; যেন এক মহাপুরুষ!
| বইয়ের নাম | মহাপুরুষ |
| লেখক | রুজহানা সিফাত |
| প্রকাশনী | ছাপাখানা প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Classic Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।