কমলা দাশ ছিলেন ভারতের একজন প্রখ্যাত লেখিকা, যিনি মালয়ালম ও ইংরেজি—উভয় ভাষায় সাহিত্য রচনা করেন। সাহিত্যপ্রেমী পরিবারে বেড়ে ওঠায় অল্প বয়সেই তিনি কবিতা ও গল্প লেখা শুরু করেন এবং মালয়ালম সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। সমাজ ও নারীর যৌনতা নিয়ে খোলামেলা লেখার কারণে জীবদ্দশায় তিনি সমালোচিত ও বিতর্কিত হন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ My Story ব্যাপক আলোড়ন তোলে। ৬৫ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সাহসী লেখনীর মাধ্যমে তিনি ভারতীয় নারীসমাজের মুক্তচিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।