গান আমার প্রথম ভালবাসা। সেই ভালবাসার উপলব্ধি, অবশ্য বেশ দেরিতেই হয়েছে। ছোটবেলা থেকেই বাবা-মা'র কারনে গানের সাথে আমার পরিচয়। মায়ের অনুপ্রেরনায় গানটাকে প্রথাগতভাবে শিখতে গিয়ে কখন যে গভীরভাবে প্রেমে পরেছি, টেরই পাইনি। কলেজ জীবনে আমার গান লেখা শুরু। তারপর অনেকটা সময় বয়ে গেছে। হঠাৎ একদিন আমার এক ছাত্রের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার লেখাগুলো একসাথে করার কথা মনে এলো।